আর জি করের পর এবার এসএসকেএম ! হাসপাতালের ভিতরেই উঠলো শ্লীলতাহানির অভিযোগ ! নাবালিকার রোগীকে , শৌচাগারের ভিতর নিয়ে গিয়ে , যৌণ হেনস্থা করার আভিযোগ উঠেছে । ঘটনায় অভিযুক্ত , এক হাসপাতালের
অস্থায়ী কর্মীই । উল্লেখ্য , বুধবার রাতের এই ঘটনায় , নির্যাতিতার বয়স , মাত্র ১৪ বছর ।
জানা গিয়েছে , অভিযুক্ত অস্থায়ী কর্মী , বর্তমানে এনআরএস হাসপাতালে কর্মরত । তিনি আগে কর্মসূত্রে যুক্ত ছিল এসএসকেএম হাসপাতালের সাথে । নির্যাতিতার পরিবারের সাথেই , অভিযুক্ত হাসপাতালে এসেছিলেন । তারপর সুযোগ বুঝে , অভিযুক্ত , এসএসকেএমের ওয়ার্ড বয়ের পোশাক পড়ে আসে । এবং ওপিডি টিকিটের ব্যবস্থা করার জন্য , নাবালিকাকে অন্য এক জায়গায় নিয়ে যায় । সেখানেই শৌচাগারের ভিতর নিয়ে গিয়ে , নাবালিকাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ।
ইতিমধ্যেই অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করা হয়েছে । এমনকি ধাপা থেকে তাকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ । তারপরেই প্রশ্ন উঠছে , NRS হাসপাতালের কর্মী SSKM হাসপাতাল থেকে কিভাবে ওয়ার্ড বয়ের পোশাক পেলেন ? আর কিভাবেই বা তিনি , ওয়ার্ড বয়ের পোশাক পড়ে ঘোরাঘুরি করছিলেন ? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







