নিজস্ব সংবাদদাতা : পাইলস এমন একটি সমস্যা যা যে কোনো বয়সের মানুষের যে কোনো সময় হতে পারে। পাইলসের প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং হজমের সমস্যা। এই রোগে পারিবারিক ইতিহাসও গুরুত্বপূর্ণ।যাদের পেট পরিষ্কার নেই এবং যাদের মলত্যাগে অসুবিধা হয় তাদের পাইলসের সমস্যা হতে পারে। এমনকি পরিবারে যদি আগে থেকেই কারো এই রোগ থাকে, তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তাই সতর্ক থাকতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে।
এমন কিছু খাবার বা সবজি আছে এই তালিকায় যেগুলো পাইলসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। চলুন জেনে নেয়া যাক কি সেইসব সবজি?
আলু – আলু একটি উপকারী সবজি। শুধু বাঙালি খাবারই নয়, পৃথিবীর বেশিরভাগ দেশে খাবার তৈরিতে আলুর কদর অনেক। কিন্তু এই আলুই পাইলস রোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ ১০০ গ্রাম আলুতে থাকে ২ গ্রামেরও কম ফাইবার। যে কারণে মল ঠিকভাবে তৈরি হতে পারে না। দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। তাই পাইলসের সমস্যা থাকলে যতটা সম্ভব আলু কম খাওয়া উচিত। আলুর খোসা বাদ দিয়ে খেলে সমস্যা আরো বেড়ে যেতে পারে।
পালংশাক -পালংশাক খুবই সুস্বাদু ও উপকারী। এই শাকে থাকে খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। তবে যাদের পাইলস রয়েছে তাদের জন্য ততটা উপকারী নয় এই শাক। কারণ এতে ফাইবারের পরিমাণ তুলনামূলক কম। তাই পাইলস থাকলে পালং শাক কম খাবেন।
ঝিংগা -সবজি হিসেবে ঝিংগার বেশ কিছু উপকারিতা আছে। কিন্তু এই ঝিংগায় ফাইবার থাকে খুবই কম। তাই পাইলসের সমস্যা থাকলে ঝিংগা খাওয়ার ক্ষেত্রে সতর্ক হোন। কারণ এই সবজি কোষ্ঠকাঠিন্য বাড়ায়। ফলে দেখা দেয় পাইলস।







