রাজনীতি

মমতার হুশিয়ারি পরও মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচন!

নিজস্ব সংবাদদাতা : ফের গতকাল রাতে আচার্য সিভি আনন্দ বোস কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে কাজল দে-কে নিয়োগ করছেন। সই করছেন, এমন একটা ছবি ও প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার রাতে শিক্ষক দিবস অনুষ্ঠানে রাজ্যপালের নাম সরাসরি না নিয়ে বর্তমানে হওয়া উপাচার্য নিয়োগ এবং একাধিক নির্দেশনামা নিয়ে প্রশ্ন তুলেছেন।ওই দিন এমনও বলেছে যে যদি কোনো বিশ্ববিদ্যালয় বসে নির্দেশ মেনে চলে তাহলে আর্থিক সংকটে পড়বে। যদিও এইসব কথায় পাত্তা না দিয়ে মঙ্গলবার মধ্যরাতে আবার উপাচার্য নিয়োগ করেছেন।

রাজভবন ও বিকাশ ভবনের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চললেও সম্প্রতি তা বড় আকার নেয়। গত ৩১ আগস্ট এর ঘোষণা অনুযায়ী আচার্য হিসাবে বোস নিজেই রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতিকালীন উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করবেন। যা নিয়ে শুরু হয়েছিল একাধিক জলঘোলা। রবিবার রাতে ওই ১৪টি বিশ্ববিদ্যালয়-সহ কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্‍স্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের মনোনয়ন করেন রাজ্যপাল। ২ সেপ্টেম্বর রাজভবনের তরফ থেকে জানানো হয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যের প্রধান হবে। এমনকি সরকার তাদের নির্দেশ দিতেও পারে। কিন্তু সেই নির্দেশ যে শুনতে হবে এমন কোন নিয়ম নেই।

সূত্রের খবর, আগামী ৮ সেপ্টেম্বর দুপুর ২টোয় বিকাশ ভবনে ৩১টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। ওই দিন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রেজিস্টারদের সঙ্গে ব্রাত্য আলোচনা করবেন বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.