নতুন করে আইটি ও সোশ্যাল মিডিয়া সেল প্রস্তুত করল তৃণমূল কংগ্রেস। পূর্বে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হলেও পূর্ণ কমিটি ছিল না। এবার তা গড়া হল।
লোকসভা নির্বাচন দোরগোড়ায়। ভোটের আগে তৃণমূলে নয়া দায়িত্ব পেলেন দেবাংশু ভট্টাচার্য। দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ করা হল তাঁকে। ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ’, জানান দেবাংশু।
দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই সক্রিয়। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিরোধীদের বিরুদ্ধে নিশানা হানতে তিনি পিছ পা হন না। এহেন তরুণ মুখকে সামনে রেখেই এবার তৃণমূল তাদের সামাজিক মাধ্যমের দলকে ধীরে সাজিয়েছে। দেবাংশুর আইটি সেল সামলানোর অভিজ্ঞতাও আছে।
নব দায়িত্ব পেয়ে দেবাংশুর উবাচ, ‘নতুন কিছু একটা করার সুযোগ পাব। সোশ্যাল মিডিয়া থেকেই তো পরিচিত পাওয়া, মানুষের ভালবাসা পাওয়া। দলের ছাত্র-যুব-র পাশাপাশি নতুন একটি শাখা তৈরি হল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, তাঁরা আমায় যোগ্য মনে করেছেন। সামনে লোকসভা ভোট। জোর কদমে প্রচারে নামতে হবে। সোশ্যাল ওয়ালকে ব্যবহার করে এগোনো হবে।’







