রাজ্য

রামনবমী উপলক্ষে, বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

রামনবমীর উপলক্ষে একদিকে যেমন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার দ্বারা শুভেচ্ছা জানালে সারা বঙ্গবাসীকে পাশাপাশি নানা রাজনৈতিক দল শোভাযাত্রা করছেন আজকের এই দিনে। কেউবা করছেন নিবার্চনের প্রচারযাত্রা ঠিক তারই মাঝে রামনবমী উপলক্ষে টুইটের মাধ্যমে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সম্প্রতি এক্স হ্যান্ডেলের মাধ্যমে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, রামচন্দ্রের আদর্শ আমাদের সত্যের পথে চালিত করে, সঠিক দিশা দেখায়। শ্রী রামকে সাহসিকতা,আদর্শ এবং মানবিকতার মূর্ত প্রতীক হিসেবে বর্ণনা করে তিনি জনগণকে তাঁর সেই আদর্শ অনুসরণের আহ্বান জানান যার মাধ্যমে এমন এক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব, যেখানে প্রত্যেকেই নিজ মর্যাদায় বসবাস করতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.