Uncategorizedরাজ্য

আবারও বাড়লো পেট্রোল-ডিজেলের দাম, চিন্তায় সাধারণ জনগন

ইজরায়েল – হামাদ যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমেছে। তবে ভারতের বেশ কিছু শহরে আবার দাম বৃদ্ধি হয়েছে। বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.০৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ টাকা। তবে চেন্নাইতে প্রতি লিটার ডিজেলে ১৩ পয়সা এবং প্রতি লিটার পেট্রোলে ১৪ পয়সা করে দাম বেড়েছে।

মুম্বাই এবং নয়া দিল্লিতে জ্বালানির দাম স্থিতিশীল। সম্প্রতি কেন্দ্র সরকারের নির্দেশে পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোয় রাজ্যে অপরিশোধিত তেলের দাম খানিকটা কমেছে। তবে আগে জ্বালানির দাম এতটাই বাড়ানো হয়েছিল যে নতুন করে দাম কমলেও মধ্যবিত্তের পকেটে টান পড়ছেই।

অন্যদিকে, রান্নার গ্যাসের দাম দিন দিন যেভাবে বাড়ছে তাতে নাজেহাল পরিস্থিতিতে পড়েছে আমজনতা। সূত্রের খবর, পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে আলাদা করে জিএসটি বসাতে চাইছে সরকার। এইবিষয়ে রাজ্য সরকার গুলির সাথে বৈঠকে বসেছে কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.