নিজস্ব সংবাদদাতা : মাঝে বেশ কিছু দিন বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরী। কিন্তু এবার আর ধারাবাহিকতার নায়িকা হিসেবে নয় , তাকে এবার দেখা যাবে সঞ্চালিকার ভূমিকায়।এবার মেগা সিরিয়ালের পাশাপাশি নন-ফিকশন(Non Fiction) দুনিয়াতেও পা রাখল সান বাংলা।যেখানে হতে চলেছে গানের শো “বাংলা মেলোডি”। যেই অনুষ্ঠানের সঞ্চালিকার ভূমিকাতে থাকবেন তিনি। অনুষ্ঠানের নাম শুনেই বোঝা যাচ্ছে যে অনেক গানের ঝুরি নিয়ে শুরু হবে। এই অনুষ্ঠানে বাংলার প্রতিষ্ঠিত শিল্পীরা সমস্ত রকমের গান শোনাবে। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অতুলপ্রসাদী, শ্যামা সঙ্গীত, আধুনিক, নজরুলগীতি, লোকসঙ্গীত–সব ধরনের গানের সম্ভারে সাজানো থাকছে ‘বাংলা মেলোডি’।
তবে ‘বাংলা মেলোডি’ অনুষ্ঠানে শুধুই কি গান থাকবে একদমই না , এর পাশাপাশি থাকবে শিল্পীদের সাথে চুটিয়ে আড্ডাও। অভিনেত্রী সমস্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন। এর আগেও অনেক অনুষ্ঠান তিনি সঞ্চালনা করেছিলেন। এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন সা রে গা মা পা’ খ্যাত ঋষি, গৌরব, গুরজিত সিং, চন্দ্রিকা এবং আরও অনেকে। অনুষ্ঠানটি দায়িত্বে আছেন দ্রোণ আচার্য। তবে এটা মূলত গান তৈরির গল্প, প্রত্যেক গান তৈরির পিছনে কোনও গল্প থাকে, শিল্পীদের গান যাপনের গল্প থাকবে এমনটাই সূত্রের খবর । এই শো ৯ সেপ্টেম্বর থেকে শুরর হবে ।







