অফবিট

টাক মাথার লোকেরাই বেশি সফল, বুদ্ধিমান ! বলছে গবেষণা

নিজস্ব সংবাদদাতা : রাস্তায় বের হলে ‘টাক, আজই ঢেকে যাক’ বা ‘টাক নিয়ে ভাবনা, আর না, আর না’—এমন বিজ্ঞাপন আমাদের সচরাচর চোখে পড়ে। তবে এ ধরনের বিজ্ঞাপনের এবার অবসান হতে যাচ্ছে! সেইসঙ্গে টাক মাথার লোকেরাও এবার কিছুটা আনন্দিত হতেই পারেন। কারণ সম্প্রতি টাক মাথাওয়ালাদের নিয়ে জরিপের একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার।এখানে বলা হয়েছে, পৃথিবীতে টাক মাথার লোকেরাই বেশি তেজস্বী, সফল এবং বুদ্ধিমান।

পেনসিলভানিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী আলবার্ট ই. ম্যানেজ ২০১২ সালে টাক মাথার লোকদের নিয়ে একটি জরিপ চালান।জরিপের অংশ হিসেবে তিনি ৫৯টি বিষয় বেছে নেন।এরপর সেই বিষয়গুলোকে ছবিতে তুলে আনেন তিনি। কোনো ছবিতে চুলসহ, আবার কোনো ছবিতে টাক মাথা হিসেবে চিত্রায়িত করা হয় তাদের।

জরিপে অংশগ্রহণকারীরা একই ব্যক্তির দুই রকম ছবি দেখে টাক মাথার লোকটিকেই বেশি আকর্ষণীয় বলে মত দিয়েছেন।কারিগরি-উদ্যোক্তা সেথ গডিন এ জরিপের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, টাক একজন মানুষকে সবার সামনে একটু অন্যভাবে উপস্থাপন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.