নিজস্ব সংবাদদাতা : আবারও শাহরুখ প্রেমে ভাসতে চলেছে শহর কলকাতা। সব নিয়ম ভেঙে জওয়ানের প্রথম শো আগামীকাল ভোর পাঁচটায় শুরু হবে। ফার্স্ট শো দেখতে ভোর ৫টাতেই সিনেমা হলে ছুটবেন শহরের শাহরুখ প্রেমীরা। বলিউডের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটতে চলেছে।
ভোর ৫টায় কলকাতা শহরের মিরাজে দেখানো হবে জওয়ানের প্রথম শো।ফার্স্ট শো দেখার হুজুক থাকে ঠিকইকিন্তু তা বলে ভোর ৫টায় শো হয়নি কখনও। সেইদিক থেকে শুরুতেই ইতিহাস গড়ল জওয়ান।শাহরুখ খানের নতুন লুক দেখতে মরিয়া অনুরাগীরা। এর আগে শহরুখ খানের পাঠান ছবিতে রেকর্ড গড়েছিল কাশ্মীর। পাঠানের বুকিং সবার আগে শেষ হয়েছিল কাশ্মীরে।
গদর-২র বিপুল সাফল্যের মাঝেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের জওয়ান। সেকারণে প্রথম থেকেই জওয়ান নিয়ে বলিপাড়ায় উত্কণ্ঠা ছিল। গদর-২র জোয়ারে মুখ থুবরে পড়বে না তো শাহরুখের ছবি। এই নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। তবে অ্যাডভান্স বুকিং শুরু হতেই রেকর্ড গড়তে শুরু করেছে জওয়ান। হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে টিকিট। দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরল, কলকাতা, হায়দরাবাদ, পাটনাতেও রেকর্ড বিক্রি হয়েছে শাহরুখ খানের জওয়ানের টিকিট।
অগ্রিম টিকিটের বুকিংয়ের হার দেখে অনেকেই দাবি করতে শুরু করেছেন মুক্তির আগেই হিট করে গিয়েছে জওয়ান। যদিও বক্স অফিসে কতটা সষফল হয় এই ছবিটি সেটাই এখন দেখার। কারণ গত ৩ সপ্তাহ ধরে গদর-২ জনপ্রিয়তার জেরে বলিউডের কোনও ছবিই তেমন জায়গা পায়নি। অন্যদিকে দক্ষিণে আবার রজনীকান্তের জেলরের দাপট তো রয়েছেই।







