গোটা দেশ তথা বিশ্বে জমজমাট ভাবে উদযাপন করা হচ্ছে বড়দিন। ক্রিসমাসে আলোয় মাতোয়ারা সকলে। তবে রাজ্যে এই দিনে মানুষের জন্মদিন। টলিউডের অন্যতম সুপারস্টার দেবের জন্মদিন নিয়ে একই সঙ্গে মেতে উঠেছে সিনেমা প্রেমীরা।
প্রতিবছর বড়দিন ও নিজের জন্মদিনে চলচ্চিত্র প্রেমীদের জন্য চমক নিয়ে আসে। এবছরও তার অন্যথা হয়নি। চাঁদের পাহাড়, সাঁঝবাতি, প্রজাপতি, টনিক, প্রধানের পর বড়দিনে নায়ক দর্শকমহলে উপহার দিলেন খাদানের মতো সিনেমার মাধ্যমে। এই সিনেমা মুক্তি পাওয়ার পর ৫ দিন পেরোতে না পেরেতেই প্রায় ৪ কোটি টাকার উপরে ব্যবসা করে ফেলেছে। একই সঙ্গে তিনি ২৫ শে ডিসেম্বর নিজের জন্মদিন উদযাপন করছেন।
২৫শে ডিসেম্বর চারিদিক সেজে উঠে বড়দিনের উৎসবে। বর্তমানে ক্রিসমাস পালন হয় প্রবাস থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে। একই সঙ্গে বাংলার চলচ্চিত্র প্রেমীরা মেতে ওঠে নায়কের জন্মদিন পালনে। এ বছরও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের তরফ থেকে কেক কেটে এই বিশেষ দিন পালন করা হয়। পাশাপাশি খাদানের সাফল্যের জন্যও চলছে সেলিব্রেশন। অভিনেতা দেবের জন্মদিনের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে বক্স অফিসে সেই সিনেমার সাফল্য।







