‘বাংলা দিবস-পশ্চিমবঙ্গ দিবস’ বিতর্কে শোরগোল বিধানসভায়। এদিন বিধানসভায় পয়লা বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দেয় রাজ্য সরকার। যার বিরোধিতায় সুর চড়ানবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর উবাচ, ‘এত গুরুত্বপূর্ণ বিষয়ে মাত্র ১ ঘণ্টা আলোচনা। সেখানে বিরোধীদের জন্য বরাদ্দ মাত্র ৩০ মিনিট। কিন্তু শাসকদলের জন্য বরাদ্দ থাকে বেশি। মুখ্যমন্ত্রী যখন বলতে থাকেন, তখন আপনি তাঁর সময় ১৫ মিনিট করে বাড়িয়ে যান। এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। খুব একটা ভালো প্র্যাকটিস নয়।’ তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেন স্পিকার। স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রীকেও তাঁর বক্তব্যের মধ্যে থামানো যায় না, লোকসভায় খোঁজ নিয়ে দেখুন।’
বিশেষভাবে উল্লেখ্য, অবশেষে রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে তৃণমূল পরিষদীয় দলের আনা প্রস্তাব পাশ হয় বিধানসভায়। প্রস্তাবের পক্ষে পড়ে ১৬৭টি ভোট। বিপক্ষে ৬২টি ভোট। ফলাফলের পরবর্তীতেই বিধানসভার কক্ষত্যাগ করেন বিজেপি বিধায়করা।







