জেলা

ভারত বাংলাদেশ সীমান্তে ৪৫, লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার পলাতক পাচারকারী

উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া বাংলাদেশ হয়ে ভারতীয় সীমন্ত সুরক্ষা নজর এড়িয়ে তারালি এলাকায় ঢোকায় পাচারকারী। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হলে এক পাচারকারীকে ধাওয়া করলে সোনার বিস্কুট ফেলে পালিয়ে যায়। উদ্ধার হয় ৬,টি সোনার বিস্কুট ওজন ৬৫০গ্রাম, বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। পলাতক পাচারকারী খোজে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলো তেতুলিয়া শুল্ক দফতরে হাতে তুলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পাচার চক্রে যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.