রাজ্য

আরজি কর কান্ডের মধ্যেই তৃণমূল ছাড়লেন এক হেভিওয়েট নেতা!

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিলোত্তমা কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। লাগাতার মিছিল, অবস্থান বিক্ষোভ, ও রাত দখল। এরই মাঝে বড় সড় ধাক্কা খেল তৃণমূল শিবির। অসম তৃণমূল সভাপতি রিপুন বোরা’র পদত্যাগ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করলেন তিনি। এর পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদও ছাড়লেন।

২০২২ সালে এপ্রিল মাসে তৃণমূলে যোগ দেন তিনি। তার আগে তিনি কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, লোকসভা ভোটে অসমের চারটি আসনেই পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। সভাপতি হিসেবে অসমের জনগণের কাছে দলের গ্রহণযোগ্যতাকে তুলে ধরতে পারেননি তিনি। অসমের জনগণ তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল হিসেবেই দেখে। সেই হারের দায় স্বীকার করে ইস্তফা দিচ্ছেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.