রাজ্য

প্যারাটিচার নিয়োগ নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষোভ প্রকাশ করলেন সরকারি অফিসারদের কাজ নিয়ে।আদিবাসী সংগঠনের বৈঠক চলাকালীন একাধিক আধিকারিকদের কাজের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।এই নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন মুখ্যসচিবকে। এই দিন শিক্ষা দফতরের কাজ সম্পর্কেও বার্তা দেন তিনি।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনাদেরও গাফিলতি আছে।’

এরপর মুখ্যমন্ত্রী কিছুটা হতাশ হয়ে বলেন,আপনারাই বা কী করবেন! কোর্টে তো সব আটকে যাচ্ছে। নিয়োগ করতে গেলেই কোর্টে চলে যাচ্ছে। এরকম হলে দরকার হয়, প্যারাটিচার নিয়ে নিন আপাতত দরকার মতো।’

তিনি সরকারি কর্মীদের গাফিলতির উপর ক্ষোভ প্রকাশ করে বলেন,”কিছু অফিসার আছে যারা কাজ করে না সঠিক সময়ে। একটা অফিসারের জন্য কেন সরকারের মুখ পুড়বে? আমি কিন্তু অফিসারদের মূল্যায়ন করব। ২ বছর বাদে বদলি হয়ে যাবে, এই ভাবে অফিসাররা কাজ করলে হবে না। আমি কেন কথা শুনব অফিসারদের জন্য?” একাধিক অফিসারের কাজ নিয়ে মুখ্যসচিবকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, অফিসারদের কাজের রিপোর্ট তাঁর চাই।

শিক্ষক নিয়োগ নিয়েও মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ে স্কুল শিক্ষা দফতর। তিনি বলেন, “স্কুল শিক্ষা দফতরেরও খামতি আছে।” বিরোধীদের উদ্দেশ্যেও মমতা বলেন, “শিক্ষক নিয়োগই তো করতে দিচ্ছে না। এখানে বিজেপির কয়েকজন বসে আছেন। তারা পিল করছেন আর অ্যান্টাসিড খাচ্ছেন। যখন তোমার হাতে কিছুই নেই, তখন প্যারা টিচারদের নিয়ে কাজ চালাতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.