খড়্গপুরের রাস্তায় হয়েছিলেন প্রবীণ বাম নেতা অনিল দাস। সবার সামনেই প্রবীণ নেতাকে মারধর করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। ঘটনার পরেই দলের তরফে শোকজ করা হয়েছিল তাকে। এবার এই নির্মম ঘটনার সাতদিন পর বেবি কোলেকে বহিষ্কার করল শাসক দল । তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের তরফে , এই খবর জানানো হয়েছে।
জয়প্রকাশ জানান, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীই বেবি কোলেকে বহিস্কার করার নির্দেশ দিয়েছেন । তিনি জানান , “বাম নেতাকে মারধরের ঘটনায় বেবিকে জেলা থেকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব দেখার পরই দল তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।” শাসক দল জানিয়েছে , অভিযোগ যেমনই থাকুক না কেন , এভাবে হাতে আইন তুলে নেওয়া ঠিক নয়। এভাবে প্রকাশ্য রাস্তায় কোনও মানুষকে মারধর করাটা ঠিক হয়নি ।
পাশাপাশি গোটা ঘটনায় নিজের ভুল স্বীকার না করে তৃণমূল নেত্রী বেবি উল্টে বাম নেতার বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন । এবার বেবিকে দল থেকে বহিষ্কার করার পরই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা । একই সঙ্গে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। প্রসঙ্গত , সম্প্রতি এই কান্ডে পুলিশিনিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রহৃত বাম নেতা। এবার তার মাঝেই কড়া পদক্ষেপ নিল শাসক দল।






