রাজনীতি

অমিত শাহ বানের জলে ভেসে যাবে ! তিন মৃতকে নিয়ে র‍্যাম্পে হেঁটে হুংকার অভিষেকের

বারুইপুরের রণসংকল্প সভায় গর্জন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। এসআইআর নিয়ে কার্যত তুলোধোনা করলেন বিজেপিকে। অভিষেকের হুংকার , “SIR এর পরেও যত শক্তি আছে বিজেপি প্রয়োগ করুক। আমি বলেছি তৃণমূলের আসন বাড়বেই। ২০০৮ সালে পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ ২৪ পরগনা ঘুরিয়েছিল। এবার ভাঙড় জিতে দক্ষিণ ২৪ পরগনায় ৩১ এ ৩১ করতে হবে।”

এদিন মঞ্চে পূর্ব নির্ধারিত কায়দায় প্রথমে র‍্যাম্পে হাঁটতে দেখা যায় অভিষেককে। তৃণমূল সাংসদকে দেখতে সমর্থকদের উচ্ছ্বাসে ভরে যায় মঞ্চের চারপাশ । আর তারপরেই চমক । মঞ্চে এলেন তিন মৃত !

তিনজনের মধ্যে , ২ জন পুরুষ – মণিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি ও একজন মহিলা – মায়া দাস । তাদের তিনজনকে নিয়েই , র‍্যাম্পে হাঁটতে হাঁটতে অভিষেক বলেন , “এই দু’জন ভদ্রলোকের বাড়ি মেটিয়াব্রুজে। আর ভদ্রমহিলার বাড়ি কাকদ্বীপ বিধানসভায়। মঞ্চে তো আপনারা আমাকে নিয়ে চারজনকে দেখছেন। কিন্তু নির্বাচন কমিশন এদের দেখতে পারছে না। মৃত ঘোষণা করে দিয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ জন রয়েছে, যাঁরা জীবন্ত কিন্তু দেখিয়ে দিয়েছে মৃত হিসাবে। আপনারা কোনওদিন মৃত ব্যক্তিদের র‍্যাম্পে হাঁটতে দেখেছেন? এই জন্য আমি র‍্যাম্প বানিয়েছি।”

অভিষেক তারপর জ্ঞানেশ কুমার ও অমিত শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ ছুঁড়ে দিয়ে বলেন, “আমরা যতদিন আছি ততদিন একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেব না। বিজেপির দালালরা তৈরি থাকো। ভ্যানিশ কুমার তৈরি থাকো। তৃণমূল দিল্লিতে যাবে। আজকে যা রাস্তায়, মাঠে যা লোক হয়েছে তার এক তৃতীয়াংশ যদি দিল্লিতে যায় তাহলে জ্ঞানেশ কুমার, অমিত শাহ বানের জলে ভেসে যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.