খেলাধুলা

টিম মুম্বাই লাস্ট বলে ছক্কা হাঁকিয়ে বিজয়ী !

কাল ছিল ফাইনাল খেলা মেয়েদের প্রিমিয়ার লিগে । শেষ বলে ৫ রান দরকার ছিল। সেই বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নিল গতবারের চ্যাম্পিয়ন টিম মুম্বাই। শেষ ওভারে ১০ রান দরকার ছিল জেতার জন্য। শেষ ওভারে প্রথম বলেই পূজা বস্ত্রকর আউট হয়ে যান । চতুর্থ বলে হরমনপ্রীত চার মারেন ।

তিনি আউট হয়ে যান পঞ্চম বলে ছয় মারতে গিয়ে । ষষ্ঠ বলে পাঁচ রান দরকার ছিল সাজনা ছয় মেরে দলকে জিতিয়ে দেন।

মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত সফল হল। শবনিম ইসমাইল শেফালি বর্মাকে শুরুতেই ফিরিয়ে দেন। কিন্তু দ্বিতীয় উইকেটে মেগ ল্যানিং এবং অ্যালিস ক্যাপসির জুটি চাপে ফেলে দেয় মুম্বইকে।

জেমাইমা রদ্রিগেস এরপর মাঠে নামেন । শুরু থেকেই মুম্বই বোলারদের বিরুদ্ধে আক্রমণ করতে থাকেন । উল্টো দিকে অর্ধশতরান করে ফেলেন ক্যাপসিও।

খেলার শেষ পর্যন্ত হরমনপ্রীত দলটা একাই টেনে নিয়ে যান । তিনি ৫৩ রান করেন ৩৪ বলে । মুম্বাই শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.