জেলারাজনীতি

অভিষেকের কথায় কাউন্সিলরের পদত্যাগ ! শনিতেই পদত্যাগ পত্র জমা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ

দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই চলছিল জল্পনা। অবশেষে পদত্যাগ কোচবিহারের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ঘোষের। তবে , জানা গিয়েছে এই পদত্যাগের পিছনে নির্দেশ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার সকালে রবীন্দ্রনাথ ঘোষ সদর মহকুমা শাসকের বাড়িতে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন। তিনি এদিন এও জানিয়ে দেন যে , অভিষেকের কথাতেই পদত্যাগ করেছেন তিনি ।

রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্টল বিলি নিয়ে দুর্নীতির করার। তবে সেই অভিযোগ মানতে নারাজ তিনি । এই নিয়ে আগেও পদত্যাগ করতে বলা হয়েছিল রবীন্দ্রনাথ ঘোষকে। কিন্তু তিনি তখন পদত্যাগ করেননি। কিন্তু শনিবার শেষমেশ পদত্যাগ পত্র জমা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। নির্বাচন পূর্ববর্তী পর্যায় তৃণমূল কাউন্সিলর এর পদত্যাগ ভোট রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা , এখন সে প্রশ্নই উঠছে ।

পদত্যাগ নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ এদিন বলেন, “অভিষেক নির্দেশ দিয়েছেন। আমি দলের অনুগত সৈনিক। জানি না কেন পদত্যাগ করতে বলা হল, অনেকদিন থেকেই বলা হচ্ছিল।” তৃণমূল নেতা পার্থ প্রতীম রায় এবিষয়ে বলেছেন, “রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগত সৈনিক। দলের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন তিনি। দল যে নির্দেশ যখন দিয়েছে সে সব নির্দেশ যথাযথভাবে পালন করেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.