অফবিট

বিশ্ববাজার কাঁপাচ্ছে ‘ব্ল্যাক ডায়মন্ড আপেল’, জানেন কি কোথায় হয় এই ফলটি ?

আমরা সবুজ আর লাল আপেল দেখে অভ্যস্ত । অন্য কোনো রঙের আপেলের কথা আমাদের চিন্তাতেই আসে না। কিন্তু একটি ব্যতিক্রম আপেল পাওয়া যায় চীনে। যার রঙ সম্পূর্ণ কালো। একে চাইনিজ রেড ডিলিশিয়াসও বলেন স্থানীয়রা। এই ব্ল্যাক ডায়মন্ড আপেল একটি দুর্লভ জাতির ফল।

তিব্বতের ছোটো একটি পাহাড়ি শহর তথা নাইংগিছিতে এই আপেলের সন্ধান মেলে। বিশেষজ্ঞদের মতে এই বিশেষ ধরনের আপেলের রঙ এমন অদ্ভুত হওয়ার পেছনে ভৌগোলিক এবং জলবায়ুগত তারতম্য রয়েছে। দিনের বেলা সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি আপেলের ত্বকে পড়ে। আবার রাতের বেলা তাপমাত্রা হুট করেই কমে যায়। যার ফলে এখানকার আপেলের রং কালো হয়েছে। এই আপেলের বাইরের অংশটি যতই কালো হোক না কেন ভেতরের অংশটি অন্যান্য আপেলের মতনই সাদা ও উজ্জ্বল।

তিব্বত ছাড়া ব্রিটেনেও এই ধরনের আপেল পাওয়া যায়। ওখানে যার নাম আরকানাস ব্ল্যাক। বিশেষজ্ঞদের মতে এই আপেল অন্যান্য আপেলদের তুলনায় স্বাদে অনেকটা কম মিষ্টি এবং সুস্বাদু। কিন্তু অন্ধকারে এই আপেল রাখলে এর স্বাদ অনেকটা পরিবর্তন হয়।

এই আপেল হাতের নাগালে পাওয়া খুবই মুশকিল। এই আপেলের উৎপাদন সংখ্যা যথেষ্ট কম। কৃষকরা এই আপেল চাষ করতে চায়না। কারণ এই একটি গাছের ফল হতে সময় নেয় ছয় থেকে সাত বছর। আয়ু মাত্র ২ মাস। অন্যান্য আপেলে থাকা ফাইবারের গুণ এই আপেলের তুলনায় অনেক বেশি। তবুও এই আপেলের মূল্য অনেক বেশি। একটি আপেল প্রায় ২০০০ টাকার কাছাকাছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.