ব্রাজিলের পোস্টার বয় নেইমারের বড়ো ধামাকা। জোড়া গোল করে ব্রাজিলকে জয়ের দিকে ঠেলে দেয় নেইমার। এরইমধ্যে টপকে গেলেন কিংবদন্তি ফুটবলার পেলেকেও। শনিবার বলিভিয়ার বিরুদ্ধে নতুন ইতিহাস গড়লেন নেইমার। হলুদ জার্সিতে ফুটবলের রাজা পেলের গোলের রেকর্ড ভেঙ্গে দিলেন নেইমার জুনিয়র।
পাঁচ বিশ্বকাপ জয়ী দলের সম্রাট পেলে গোল করেন ৭৭ টি। আর শনিবারের ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে প্রথম গোল করেই ফুটবল সম্রাট পেলের রেকর্ড ভেঙ্গে দিলেন আল হিলালের স্ট্রাইকার নেইমার জুনিয়র। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে পেলের গোলের মাইলস্টোন ছুঁয়ে যান তিনি। পেলের ৫২ বছর আগে তৈরি করা রেকর্ড টপকে যান ও তার পাশাপাশি সব্বোর্চ গোলদাতাও হয়ে গেলেন নেইমার। ব্রাজিলের জার্সিতে ৯২ টি ম্যাচ খেলে ৭৭ টি গোল করেন পেলে ও নেইমার ১২৫ ম্যাচে ৭৮ টি গোল করেন। এই ম্যাচে চতুর্থ ও পঞ্চম গোল করার ফলে বর্তমানে তিনি ৭৯ গোলের মালিক। এই তালিকায় তিন নম্বরে আছেন ব্রাজিলীয়ান তারকা রোনাল্ডো। রোনাল্ডো ৯২ টি ম্যাচে ৬২ টি গোলের মালিক তিনি। বলিভিয়াকে ৫-১ গোলে হারায় ব্রাজিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত ভাবে শুরু করল ব্রাজিল।






