অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, জলপাইগুড়ি , বিপ্লব রায় , পেশাগতভাবে তিনি বিচারপতি হলেও নেশাগতভাবে তিনি একজন লেখক । পেশার দিক থেকে , তিনি বহু মানুষকে যেমন সঠিক বিচার পাইয়ে দিয়েছেন , ঠিক তেমনই লেখক হিসাবেও তিনি মানুষের সামনে তুলে ধরছেন নানান সত্য । এবার এশিয়ান পাবলিকেশনের তরফে প্রকাশিত হলো লেখক বিপ্লব রায়ের লেখা বই “ছাত্র আন্দোলন : সেকাল একাল” । মূলত এই বইয়ের মধ্য দিয়ে , তিনি ব্রিটিশ রাজের সময়কালীন ছাত্র আন্দোলন থেকে শুরু করে আর জি কাণ্ডে ছাত্র আন্দোলন, সমস্ত বিষয়টিই তুলে ধরেছেন। বিপ্লব রায় , নিজের এই বইয়ের মাধ্যমে উদঘাটন করেছেন বিভিন্ন অজানা ইতিহাসের । তিনি মূলত তাঁর বইয়ের মাধ্যমে , সমস্ত বিপ্লবী পরিবারগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে চেয়েছেন ।
বিপ্লব রায়ের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত , বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য , প্রবীণ সাংবাদিক জয়ন্ত ঘোষাল , কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশীষ সুর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ । পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন বিপ্লবী পরিবারের সদস্যরাও ।







