আর একটাই টেস্ট, উক্ত টেস্ট জিততে পারলেই সমস্যার সমাধান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত। তবে আগামীকাল থেকে আমদাবাদে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্টে জিততে না পারলে চাপে পড়বে রোহিত ব্রিগেড।
উল্লেখ্য, কিছু সময় আগে পর্যন্তও ঠিক কী ধরনের পিচ বানালে সুবিধে হতে পারে, তা বুঝে উঠতে পারছিলেন না রোহিত-দ্রাবিড়। পেস সহায়ক উইকেট চাইলে বিপক্ষরা উত্তেজিত হবেই। আবার স্পিন সহায়ক উইকেট নিলে কী হতে পারে, তা নাথান লিয়নরা টের পাইয়ে দিয়েছেন।
তৃতীয় ম্যাচে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার স্পিন বোলারদের সামনে টিকতে পারেনি। তৃতীয় টেস্ট জিততে তাদের মাত্র ৭৬ রানের টার্গেট দেয় ভারতীয় দল। ইন্দোরে ম্যাচ জিতে সিরিজে ২-১ করে ফেলে অজিরা। আর এই ম্যাচের পরই ইন্দোরের পিচ নিয়ে সমালোচনা শুরু হয়। আইসিসি এই পিচকে অতি ‘খারাপ’ বলে আখ্যা দিয়েছে। সবার নজর এখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের খেলা।







