রাজ্য

লগ্নি আনার লক্ষ্যে বিদেশ সফর, তবে স্পেনকেই বাছলেন কেন মুখ্যমন্ত্রী?

বাংলায় শিল্পের জন্য লগ্নি আনতে ৫ বছর পর বিদেশ সফরে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন বিদেশ সফরের উদ্দেশ্যে স্পেনকেই বাছাই করলেন মুখ্যমন্ত্রী? কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই জবাবই দিয়ে গেলেন তিনি। মমতা জানিয়েছেন, প্রদীপে তেল ভরতেই তাঁর এই স্পেন সফর।

উল্লেখ্য, বিদেশ যাওয়ার পূর্বে গতকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করে জানিয়েছেন, তিনি ৫ বছর পর বিদেশ যাচ্ছেন। কারণ, এতদিন তাঁর বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি। পাশাপাশি তিনি এও জানান, খুব বেশি দূরে যাচ্ছেন না। যাতে রাজ্যের কোনও জরুরি প্রয়োজন হলে তড়িঘড়ি ফিরে আসতে পারেন। যদিও স্পেন থেকে লগ্নি টানার লক্ষ্যে একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকলেও নবান্নের ‘কন্ট্রোল’ তাঁর হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘স্পেন আমাদের এখানে বইমেলায় এসেছিল। ওখানে নির্মাণশিল্প-সহ ভাল ভাল কিছু শিল্প রয়েছে। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক কী হয়!’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.