বিশ্ব

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কের জের! এনভিডিয়ার প্রতিষ্ঠার স্মারক ফলক সরাল ডেনি’স রেস্তরাঁ

এনভিডিয়ার (NVIDIA) সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংকে ঘিরে সম্প্রতি প্রকাশ্যে আসা বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শেয়ার বাজার এবং প্রযুক্তি মহলেও এই ঘটনা নিয়ে চলছে জোর চর্চা। এবার সেই বিতর্কের আঁচ পৌঁছে গেল মার্কিন জনপ্রিয় রেস্তরাঁ চেন ডেনি’স (Denny’s)-এ।
জানা গিয়েছে, ডেনি’স তাদের রেস্তরাঁ থেকে একটি স্মারক ফলক সরিয়ে দিয়েছে। ১৯৯৩ সালে এই রেস্তরাঁতেই জেনসেন হুয়াং, ক্রিস মালাচোস্কি এবং কার্টিস প্রিয়েম মিলে এনভিডিয়া প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই সেখানে বসানো হয়েছিল ফলকটি।
তবে সম্প্রতি সেটি সরিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে। ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্কের সঙ্গে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠার ইতিহাস জড়িয়ে থাকা এই রেস্তরাঁর এমন পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.