যেকোনো মরসুমেই সুতির জামাকাপড় ভীষণ আরাম দেয়। কিন্তু ২-৩ বার কাচার পর সেই জামার উজ্জ্বলতা হারিয়ে যায়। দেখে পুরনো পুরনো মনে হয়। তবে এবার থেকে সুতির জামা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। নির্দিষ্ট ঘরোয়া কিছু উপায়েই জামার রং ধরে রাখতে পারবেন। এবার জেনে নেওয়া যাক কি কি উপায় অবলম্বন করবেন।
১. অনেকেই জামাকাপড় গরমকালে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। তবে এই পদ্ধতি সুতির জামার ক্ষেত্রে ব্যাবহার করা ঠিক না। এতে জামার রং ফ্যাকাশে হয়ে যায়। তাই ঠান্ডা জলেই ধুয়ে নিন সুতির জামা।
২. সুতির জামা ধুয়ে কখনোই কড়া রোদে মেলবেন না। যেখানে ছায়া আছে বা কম রোদ পড়ে সেখানেই মেলুন। এতে জামার উজ্জ্বলতা বজায় থাকবে।
৩. অবশ্যই সুতির পোশাক উল্টো করে নিয়ে তারপর সাবান জলে ভেজাবেন।
৪. সুতির জামাকাপড়ের জন্য চেষ্টা করুন লিকুইড সাবান ব্যবহার করার।
৫. অনেকসময় দেখা যায় প্রথমবার কাচতে গিয়েই সুতির জামা থেকে রং বেরোয়। তাই প্রথমবার যখন কাচবেন তখন নুন জলে কিছুক্ষন ভিজিয়ে নেবেন।
৬. সুতির পোশাক নতুনের মত রাখতে সাবান জলে একচামচ ভিনিগার মিশিয়ে নেবেন।







