জেলা

ছোট ভুল, বড় ক্ষতি: অ্যাডমিট কার্ডের কারণে বসতে পারলেন না রিচা

হুগলি: রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার দিনই অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হলেন নৈহাটির রিচা কুমারী ঝাঁ। রবিবার হুগলির কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় তিনি বসতে না পারার অভিযোগ তুলেছেন।

রিচা জানিয়েছেন, তাঁর অ্যাডমিট কার্ডে লিঙ্গের জায়গায় ‘Female’ না লেখা হয়ে ভুলবশত ‘Male’ লেখা ছিল। এ কারণে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকেরা তাঁকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেননি। তিনি বলেন, “ফর্ম পূরণ করার সময় হয়তো ভুল হয়ে গিয়েছিল। আমি আগে থেকেই বিষয়টি জানালেও পরীক্ষার দিন কোনো সমাধান পেলাম না। আজ আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, খুব কষ্ট লাগছে।”

কেন্দ্রে উপস্থিত স্থানীয় বাসিন্দা টুলটুল দে জানান, “একজন যোগ্য মেয়ের জন্য সিট ছিল, কিন্তু মানবিক কারণে তাকে বসতে দেওয়া হয়নি। এত বড় পরীক্ষায় সামান্য মনোযোগ দিলে সমস্যার সমাধান সম্ভব হত।”

এই ঘটনায় পরীক্ষার্থীরা এবং স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, একটি ছোট ভুলের কারণে একজন প্রার্থী পুরো বছরের সুযোগ হারালেন। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে পরীক্ষা কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.