রাজ্য

মাদ্রিদ সফরের শেষে এবার গন্তব্য বার্সেলোনা, সোমবার ঢালাও কর্মসূচি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর এবার পাঁচদিনে পড়ল। গত চারদিন ধরে মাদ্রিদে থেকেছেন তিনি। শিল্প বৈঠক, ভাষা বৈঠকের মতো একাধিক গুরুত্বপূর্ণ আলোচনাও সেরেছেন। ঘুরে দেখেন রিয়েল মাদ্রিদের স্টেডিয়াম ও ট্রফি ক্যাবিনেট। এবার পালা বার্সেলোনার। মাদ্রিদ সফরের শেষে রবিবারই ভারতীয় সময় বিকেল চারটে নাগাদ বার্সেলোনার পথে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মাদ্রিদ সফরের শেষদিনে বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের হোম গ্রাউন্ড ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতার ৩ জন প্রধান কর্তারা। স্যান্তিয়াগো বের্নাবেউয়ের পরিকাঠামো দেখে মুগ্ধতা প্রকাশ করেন মমতা।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য বার্সেলোনা। ‘টিম’ মুখ্যমন্ত্রী যাচ্ছে ট্রেনে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ট্রেনের একটি কামরা সংরক্ষণ করে রাখা হয়েছে। মাদ্রিদের স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ ছাড়বে ট্রেন। সোমবার ঠাসা কর্মসূচি বর্তমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.