আগামী বছরের লোকসভা নির্বাচনের দিকে চোখ রেখে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করার সম্ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নবজোয়ার যাত্রার ধাঁচেই রাজ্যের মোট ৪২ টি লোকসভা কেন্দ্রের
ওপর দিয়েই অভিষেকের এই জনসংযোগ যাত্রা যাবে। উৎসবের মরসুম শেষ হলে উক্ত কর্মসূচি শুরু করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূলের দ্বিতীয় নবজোয়ার যাত্রার জল্পনাকে কেন্দ্র করে একবার শমীক ভট্টাচার্য বলেছিলেন, ‘এসব জোয়ারভাটা নিয়ে বিজেপি চিন্তিত নয়। এসব যাত্রায় কোনও ফল নেই। ২০২৪ সলের বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ২৪ এর পর থেকে গোনা শুরু হবে।’
উল্লেখ্য, যে লোকসভা কেন্দ্রগুলোতে বিজেপি জয়ী হয়, সেই কেন্দ্রগুলোতে এই জনসংযোগ যাত্রায় বাড়তি সময় দিতে পারেন অভিষেক, এমনটাই সূত্রের খবর। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে থাকা ওই কেন্দ্রগুলি থেকে তৃণমূল লিড নিয়েছে।







