রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তরে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ পিংলায় পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে পিংলার রবীন্দ্র ভবনে।
এদিন এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁঞ্যা, সবং বিধানসভার প্রাক্তন বিধায়িকা গীতা ভুঁঞ্যা, পিংলার বিধায়ক অজিত মাইতি, পিংলা ব্লক তৃনমূল সভাপতি সেক সবেরাতি সহ ঘাটাল সাংগঠনিক জেলা এবং পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
এদিনের এই সম্মেলনীতে পিংলার ১০টি অঞ্চলের তৃনমূল কর্মী সমর্থক, পঞ্চায়েত, প্রধান উপস্থিত ছিলেন। বিজয়ার শুভেচ্ছা জানানোর সাথে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বৈমাত্রিক সুলভ আচরনের বিরুদ্ধে গর্জে উঠেন। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে ব্যালটে জবাব দেওয়ার জন্য নিজেদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পিংলার বিধায়ক অজিত মাইতি।







