এলাকার কচিকাঁচাদের নিজের বাড়িতে পড়ানোর নামে দীর্ঘদিন ধরে যৌনহেনস্থা করে আসছিল গৃহশিক্ষক।৯ বছরের এক নাবালিকার সাথেও এমনটি ঘটানোর পর ওই নাবালিকা বাড়িতে মাকে বলতেই থানার দারস্থ হয় পরিবার। অভিযোগ পেয়ে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম নয়ন বিশ্বাস । বাড়ি গাইঘাটা থানা এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ বছরের নাবালিকা মেয়ে নয়নের কাছে টিউশন পড়ে। রোজকার মতো পড়তে গেলে এদিন ওই নাবালিকাকে একা ঘরে যৌন হেনস্থা করে ।পরে ওই নাবালিকা বাড়ি গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে |এরপরই সোমবার পরিবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে | অভিযোগে পেয়ে সোমবার পুলিশ ওই অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক অভিযুক্তের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।







