অফবিটরাজ্য

বিশ্বভারতীতে বসন্ত আগমনের অনুষ্ঠান

শান্তিনিকেতনে প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হল শান্তিনিকেতন আম্রকুঞ্জে । শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এ বছর প্রাক বসন্ত উৎসব পালন করল ।

বিশেষভাবে এ বছর প্রাক বসন্ত উৎসবটি এক নতুন আঙ্গিকে এবং নতুন রূপে উদযাপন করা হয়। উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজন, আশ্রমিক অধ্যাপক এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতনের প্রাক বসন্ত উৎসবটি এক নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক মিলনমেলা হয়ে উঠেছে, যা সকলের হৃদয়ে বসন্তের আগমন বার্তা পৌঁছে দেয়।পাশাপাশি কচিকাঁচা থেকে শুরু করে সবাই মেতে উঠে এই বসন্ত আহবানে। খোল দ্বার খোল গানের তালে তালে কচিকাঁচা খুদে শিল্পীরা মেতে ওঠে । জানা গেছে চলতি বছরে বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তাই তার আগেই বসন্তকে আহ্বান জানিয়ে হয়ে গেল আম্র কুঞ্জে বসন্ত আহ্বান অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.