জনগন এর রক্ষাকর্তা পুলিশ, আর সেই পুলিশ এর নিরাপত্তা নিয়ে উঠছে বহু প্রশ্ন। ভাঙ্গর সহ আরো ৯ টি থানা কে কলকাতা পুলিশ এর অধীন এ আনার পর পুলিশ এর নিরাপত্তা এর ওপর নজর দিল লালবাজার।
পুলিশ এর ব্যাবহার করার জন্য ২৫০০ ফাইবার গ্লাস এর হেলমেট কিনল লালবাজার পুলিশ। হেলমেট টির ওজন প্রায় ১.৫ কেজি,সামনের দিকের অংশে রয়েছে মজবুত ফাইবার গ্লাস। সুরক্ষা এর পাশাপাশি আরাম এর ও নজর দেওয়া হয়েছে এই হেলমেট এ। জলপাই ও সবুজ রঙের এই হেলমেট গুলি লাঠি ও ইট এর এর আঘাত সহ্য করতেও সক্ষম। এই হেলমেট গুলির দ্বারাই পুলিশ বাহিনীর নিরাপত্তা রক্ষা করতে চাইছে লালবাজার । মোট ৩০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে এই হেলমেট কেনার খাতে। এই খবর পেয়ে খুশি লালবাজার পুলিশ কর্মী রা।







