টানা তিন মাস ধরে তাকে ধর্ষণ করছিল বাবা। শেষপর্যন্ত বাবাকে গুলি করে খুন করল ১৪ বছরের কিশোরী কন্যা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরের গুজ্জারপুরা এলাকায়।
যে বয়সে একটা ছেলে এবং একটি মেয়ের মধ্যে শারীরিক কিয়াকলাপ সম্পর্কে নুন্যতম ধারনাও জন্মায় না সেই বয়সেই ৩ মাস ধরে লাগাতার যৌন নির্যাতন সহ্য করেছে ১৪ বছরের কিশোরী কন্যা। কিশোরী জানিয়েছে, এই নারকীয় যন্ত্রণা সে আর সইতে পারছিল না।অবশেষে বন্দুক হাতে তুলে নিয়ে সে গুলি করে খুন করেছে নিজের পিতকে।
জানা যাচ্ছে, ওই পরিবার প্রথমে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে। প্রাথমিক ভাবে পুলিশের কাছেও খবর দেওয়া হয়নি। কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান তদন্তকারীরা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ।শুক্রবার পাকিস্তানের একটি আদালত নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে একজনকে ফাঁসির সাজা শুনিয়েছেন।







