বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে , ততই আরও জোরদার হচ্ছে , রাজনৈতিক শিবির গুলির প্রচার । একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে জোরকদমে প্রচার চালাচ্ছেন বাংলায় , তখন বিজেপি শিবির ভরসা দেখাচ্ছে কেন্দ্রের নেতা মন্ত্রীদের ঝোড়ো প্রচারে । অন্যান্য রাজ্য থেকে মন্ত্রীরা এসে , বিজেপির হয়ে বাংলায় প্রচার করছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা , সকলেই এসে ভোটবঙ্গে প্রচার করছেন ।
রবিবার প্রথম দফার ভোট প্রচারে এসেছিলেন যোগী আদিত্যনাথ। এদিন প্রচারে এসে , রীতিমতো বুলডোজার নিয়ে হুমকির সুর ওঠে তাঁর বক্তব্যে। তবে এর পাল্টা জবাব দিতে ছাড়ল না তৃণমূল শিবির । সোমবারই তৃণমূল সুপ্রিমো পাল্টা বলেন , ‘‘আমরা কোনও বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাসী।”
রবিবাসরীয় প্রচারে এসে , হিন্দুত্বের পোস্টার বয় তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফিরহাদ হাকিমের উর্দু বিতর্কের সমালোচনা করতে গিয়ে বুলডোজার নীতির কথা তুলে ধরে , উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বদলের ডাক দেন । আর তারই পাল্টা জবাবে , সোমবার সিউড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ,‘‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কাল এসে এখানে বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজার চলবে। মানেটা কী? আমরা বুলডোজার-নীতিতে বিশ্বাস করি না। আমরা ভালোবাসার নীতি বিশ্বাস করি।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন , ‘‘বিজেপির কাছ থেকে টাকা নেবেন না। ভুল করবেন না। আমার কাজ আপনাদের সতর্ক করা। অ্যাকাউন্ট বানিয়ে টাকা দেবে বলে কালো টাকা দিয়ে দেবে। তার পর ইডি-সিবিআইয়ের মামলা করবে।”
উল্লেখ্য , সিউড়ি থেকে তৃণমূলের হয়ে লড়ছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় , কিন্তু সোমবার সিউড়ি থেকে মুখ্যমন্ত্রীর হুংকার , ‘‘উজ্জ্বল নয়, এখানে ধরে নিন আমিই প্রার্থী। তৃণমূলের নেতৃত্বে সরকার চাইলে ২৯৪ আসনে আমাকেই প্রার্থী বলে ভেবে নিন।”







