রাজ্য

ভোটার তালিকায় নাম তুলতে নতুন কড়াকড়ি, ২০০২ সালের যোগসূত্র না দেখালে শুনানি বাধ্যতামূলক

নির্বাচন-পরবর্তী সময়ে ফের ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তবে এবার আবেদনকারীদের জন্য নিয়ম অনেক বেশি কঠোর করা হয়েছে। নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য ৬ নম্বর ফর্ম জমা দিলেই আর হবে না, সঙ্গে দিতে হবে অতিরিক্ত তথ্য ও নথি। বিশেষ করে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে আবেদনকারীর বাবা-মা বা কোনও আত্মীয়ের যোগসূত্রের প্রমাণ বাধ্যতামূলক করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, জমা দেওয়া নথি নিয়ে সামান্য সন্দেহ দেখা দিলেই আবেদনকারীকে শুনানিতে ডাকা হবে। এসআইআর প্রক্রিয়ার মতোই এবারও একটি পৃথক ইনিউমারেশন ফর্ম পূরণ করতে হবে, যেখানে ২০০২ সালের ভোটার তালিকায় থাকা আত্মীয়ের তথ্য উল্লেখ করতে হবে।

ইতিমধ্যেই বহু আবেদনকারীর কাছে শুনানির নোটিস পাঠানো হয়েছে। সেখানে জন্মসনদ, মাধ্যমিকের সার্টিফিকেট, আধার, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং সংশ্লিষ্ট আত্মীয়ের বৈধ নথি নিয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আবেদনকারীদের আরও দীর্ঘ যাচাই প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.