অফবিট

পিতৃপক্ষ আসন্ন,কিন্তূ আপনি কী জানেন? পিতৃপক্ষে অনেকে পিন্ডদান ও শ্রাদ্ধ কেন করেন?

কৃষ্ণপক্ষের এই বিশেষ সময় ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ।এবছর পিতৃপক্ষের সুভ সুচনা শুরু হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। আগামী ১৪ অক্টোবর অমাবস্যা তিথিতে মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষ শেষ হয়ে সূচনা হবে দেবীপক্ষের।আর এই সময়ে, অনেকেই তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিন্ড দান, তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠান করেন।আবার অনেকেই গয়ায় গিয়ে পিণ্ড দান করেন পূর্বপুরুষদের আত্মার মোক্ষলাভের জন্য। কিন্তু জানেন কী? শাস্ত্রে এবিষয়ে কী বলা হয়েছে?মনে করা হয়, পিতৃপক্ষ চলাকালীন ১৫ দিন আমাদের পূর্বপুরুষেরা আমাদের সঙ্গেই পৃথিবীতে থাকেন। শাস্ত্র অনুসারে, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের পূজা করে শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানালে পূর্বপুরুষদের সঙ্গে নিজের জীবনেও সুখ-সমৃদ্ধি ও মোক্ষ লাভ হয়।।

আপনি কী জানেন? পিতৃপক্ষে কাকদের কেন খাওয়ানো হয়? ভোপালের বাসিন্দা এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন, ধর্মানুসারে কাক যমের প্রতীক। আর পিতৃপক্ষের সময় কাকের উপস্থিতি পূর্বপুরুষদের, আমাদের আশেপাশে থাকার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। পিতৃপক্ষের এই ১৫ দিন কাকেদের খাবার খাওয়ালে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন।।

এই সময়ে অশ্বত্থ গাছে জল নিবেদনেরও বিশেষ তাৎপর্য রয়েছে। অশ্বত্থ গাছকে পূর্বপুরুষের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই পিতৃপক্ষের সময় অশ্বত্থ গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.