রাত দখল দিন বদল-এর পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ডেপুটেশন । রিমঝিম সিনহার নেতৃত্বে সল্টলেকে সিজিও কমপ্লেক্স এর সামনে বেশ কয়েকজন হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায়। ৯০ দিন পার , চার্জশীট কই সিবিআই ? বিচার কই, বিচার চাই জবাব দাও সিবিআইকে উদ্দেশ্য করে এমনই স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল। তার জন্যই সোমবার দুপুরে সিবিআই দফতরে ডেপুটেশন জমা দিতে আসেন তারা।
তাদের ডেপুটেশন কপিতে উল্লেখ আছে, সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল সহ আর জি কর কাণ্ডে সিবিআই কেন চার্জ শিট জমা দিতে পারলো না। সেই কারণে বেল দেওয়া হলো এবং তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে। মূলত এই বিষয় নিয়েই সিবিআই দফতরে ডেপুটেশন জমা দিল তারা। সিবিআই দপ্তরে আর জি কর কাণ্ডের তদন্তকারী ওফিসার ছিলেন না। তিনি কোর্টে আছেন বলে জানায় সিবিআই। তদন্ত কারী অফিসারের সাথে দেখা করার জন্য সিজিও কমপ্লেক্স এর সামনে অপেক্ষাও করেন রিমঝিম সিনহা সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী।







