বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মামুদপুর গ্রামের ঘটনা। গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো গৃহস্থের বাড়িতে। আর সেই ছবি নজরদারি চালানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে। বেশ কয়েকদিন ধরে হিঙ্গলগঞ্জে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির মাধ্যমে চুরির ঘটনা প্রকাশ পেতে এলাকায় শোরগোল পড়েছে।
গৃহকর্তা তারাপদ মন্ডল সকালে ঘুম থেকে উঠেই দেখেন বাড়ির দরজা খোলা। সিসিটিভি ঘাটলে দেখা যায় তার মূল গেট, দরজা ও আলমারি ভেঙে নগদ ৩০০০০ টাকা ও দুটো দামি সেল ফোন চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের ছবি চিহ্নিত করে তাদের ধরার চেষ্টা করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।







