বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যেকটি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মাধ্যমটি কোটি কোটি মানুষ পরিবার, বন্ধু ও আপনজনদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করে থাকে। এখন কোনো রকমের ছবি, ভিডিও ও মেসেজ শেয়ার করার জন্য ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের মতো টুল ব্যবহার করা হয়।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন ফিচার হলো হোয়াটসঅ্যাপ চ্যানেল। এখন এর মাধ্যমেও আয় করা সম্ভব হয়ে উঠেছে। এই আপডেটে চ্যানেলের ক্রিয়েটর বিভিন্ন লিংক ও শিক্ষণীয় কনটেন্ট সাবস্ক্রাইবারদের সঙ্গে শেয়ার করতে পারবে।হোয়াটসঅ্যাপের চ্যানেলের মাধ্যমে সহজে আয় করা যায়।
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের ৪৮৭০ লাখ ব্যবহারকারী রয়েছে।হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ উপার্জন করা সহজ নয়। যার প্রক্রিয়াটি দীর্ঘ ও সময়সাপেক্ষ।তাই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে কীভাবে উপার্জন করবেন তা তুলে ধরা হলো-
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অ্যাফিলিয়েটেড মার্কেটিং
অ্যাফিলিয়েটেড মার্কেটিং হলো একটি বিজ্ঞাপনের মডেল। যা কোম্পানি পণ্য বা পরিষেবা প্রচারের জন্য তৃতীয় পক্ষকে ব্যবহার করে। কোম্পানিগুলো ব্যবসা করার জন্য তৃতীয় পক্ষকে অর্থ দেয়। তৃতীয় পক্ষওয়েবসাইটের লিংক ও ওয়েবসাইট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। গ্রাহকরা সেই লিংকে প্রবেশ করলে বা কোন পণ্য কিনলে তাদের ট্রাক করা যায়। whatsapp এর ব্যাপক জনপ্রিয়তার কারণে এই ব্যবসার সঙ্গে অনেকেই জড়িত।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অনলাইন উদ্যোগের প্রচার
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে উদ্যোক্তরা বিভিন্ন মাধ্যমের অন্যান্য প্রচার করতে বা শেয়ার করতে সাহায্য করে। whatsapp এর মাধ্যমে বিপুলসংখ্যক ব্যবহারকারীদের মধ্যে ভিডিও বা লিংক শেয়ার করা যায়। হোয়াটসঅ্যাপ চ্যানেল অন্যান্য প্ল্যাটফর্মের বিক্রি ও এনগেজমেন্ট বাড়াতেও সাহায্য করবে।
বিজ্ঞাপন বিক্রি করে আয়
হোয়াটসঅ্যাপ চ্যানেলের পোস্টের মাধ্যমে বিজ্ঞাপন ও স্পন্সরশিপ আয় করা যায়। বিজ্ঞাপন বা স্পনসরশিপের দৈর্ঘ্য এবং চ্যানেলের সাবস্ক্রাইবারদের ওপর এই আয় নির্ভর করে।
ডিজিটাল পণ্য বিক্রি
চ্যানেলগুলোর মাধ্যমে ইবুক, গাইড, টেম্পলেট ও অনলাইন কোর্সের মতো বিভিন্ন ডিজিটাল পণ্য বিক্রি করতে পারবে। চ্যানেলগুলোর মাধ্যমে ক্রেতাদের কাছে সহজে ও নির্বিঘ্নে পণ্য ডেলিভারি করা সম্ভব।







