জবা ফুল হলো এমন একটি ফুল যা গুনে ভরপুর। জবা ফুলের এখন একটি নতুন ট্রেন্ড হলো জবা ফুল চায়ের ব্যবহার করা। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হয় এই জবা ফুলের চা। নতুন এই চায়ের জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়ছে। জবা ফুলের চা-এ নানান ধরনের উপকারিতা আছে। সেটা আমাদের কারোরই জানা নয়। এইসব উপকারিতা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১)কোলেস্টেরল কন্ট্রোল করে- কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণ হলো উচ্চ রক্তচাপ এবং খাওয়া-দাওয়ার অনিয়ম। যার জন্য তৈরি হয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা। জবা ফুলের চা হার্টে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আমাদের শরীরে রক্তে কোলেস্টেরল জমা হতে দেয় না। ব্রেন ও হার্টের সব রকম ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে জবা ফুলের চা।
২)লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি করে -নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে যে জবা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। লিভারের কর্মক্ষমতা অনেকটা বেড়ে যায় এর ফলে। জবা ফুলের চা খেলে অনেক উপকারও হয়। ক্যান্সারের আশঙ্কা অনেকটাই কমে যায়। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।
৩) ব্লাড প্রেসার কে নিয়ন্ত্রণ করে- আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি রিপোর্টে প্রকাশিত হয় যে, জবা ফুলের এই বিশেষ চা তে অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ খুব তাড়াতাড়ি রক্তচাপকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।
৪) ওজন কমাতে সাহায্য করে – নানান ধরনের পরীক্ষায় প্রমাণিত হয়েছে, প্রতিদিন যদি জবার চা খাওয়া যায় শরীরে শর্করা এবং স্টার্চের শোষণ কম হয়। এর জন্য ওজন কমতে শুরু করে। বেশ কিছু গবেষক এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আরেকটি বিষয় আমাদের কাছে তুলে ধরেছেন। তারা বলেন ,জবা ফুলের চায়ে থাকা নানা উপাদান শরীরে অ্যামিলেস নামক একটি উপাদানের উত্পাদন অনেক কমিয়ে দেয়। স্বাভাবিকভাবেই ওজন কমে যাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
চা তৈরি প্রণালী-
জবা ফুলের পাঁপড়ি গুলোক চায়ের জলের সঙ্গে দারচিনি বা এলাচ দিয়ে ফুটিয়ে নিন। ১০ মিনিট ধরে ফোটান যখন দেখবেন রং বদলে যাচ্ছে তখন নামিয়ে নিন। চা তৈরি ক্ষেত্রে গ্রিন টি ব্যবহার করতে পারলে খুবই ভালো হয়। চা এর সঙ্গে মধু মিশিয়ে খান।
জবা ফুলে পাঁপড়ি ছিড়ে সেগুলোকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে কাঁচের জারে ভোরে রেখে দিন। প্রতিদিন চা তৈরির সময় ব্যবহার করুন।







