Uncategorizedজেলা

জাতীয় সড়কে আবারও গুলি চললো এক জমি ব্যবসায়ীর উপর, পলাতক দুষ্কৃতীর দল

ফের গুলিবদ্ধ হয়ে প্রাণ গেল এক জমি ব্যবসায়ীর। মৃতের নাম সুশীলচন্দ্র দাস। আনুমানিক বয়স ৪৫ বছর। কোচবিহারে রবিবার জাতীয় সড়কে, রাস্তার মাঝেই দুষ্কৃতীর দল তার উপর চড়াও হয়। কিন্তু কেন প্রাণ গেলো? রাজনৈতিক হিংসা নাকি ব্যাবসায়িক অশান্তি? রহস্যের উদঘাটনে সরব পুলিশ প্রশাসন।

জানা গেছে, মৃত সুশীলচন্দ্র দাস অসমের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে তিনি কোচবিহারের বাণেশ্বরে কাঁকড়াবাড়িতে থাকতেন। রবিবার রাতে ৩১ নং জাতীয় সড়ক দিয়ে বাইক চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। আর ঠিক মাঝপথেই মহিষবাথানের কাছে কয়েকজন দুষ্কৃতী তার উপর গুলি চালিয়ে পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করে। কিন্তু শারীরিক অবনতির জন্য চিকিৎসকদের পরামর্শে তড়িঘড়ি এমজেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে জানান চিকিসকেরা। আপাতত মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসা মাত্রই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে কি কারণে তাকে খুন করা হলো তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.