সকলেই পুজোর আগে সুন্দর হয়ে উঠতে চায়। তাই অনেকেই নানান রকমের ফেসপ্যাক ব্যবহার করা শুরু করে। এবার ঘরোয়া পদ্ধতিতে ফেসপ্যাক ব্যবহার করে খুব সহজে মুখ বেশ চকচকে করা যাবে। ফেসপ্যাকগুলি হলো
১. বেসন ৩ টেবিল চামচ মধু , ১ টেবিল-চামচ চিনি, ১ টেবিল চামচ পাকা কলা, প্রত্যেকটি মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণটি গলায় এবং মুখে ভালো করে লাগিয়ে নিন। আমরা একটা বিষয় খুব ভুল করি সেটি হল যে কোন প্যাক আমরা শুধুমাত্র মুখে ব্যবহার করি। কিন্তু আমাদের গলা পিঠ এগুলো সে কালোই থেকে যায়। সেগুলো দেখতে খুবই খারাপ লাগে। এই প্যাকটি শুধুমাত্র মুখে নয় পিঠে, গলায়, ঘাড়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন।
২. ৩ টেবিল চামচ চালের গুঁড়া ও ১ টেবিল চামচ মুলতানি মাটি ১ টেবিল চামচ বেকিং পাউডার ৩ টেবিল চামচ পাতিলেবুর রস, দু টেবিল চামচ মধু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দরকার হলে সামান্য পরিমাণের জল ও ব্যবহার করতে পারেন। মিশ্রণটি ঘাড়ে, গলায়, মুখে , পিঠে ভালো করে লাগিয়ে আধাঘন্টা অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখটি ধুয়ে ফেলুন।
৩. ২ টেবিল চামচ কোরানো আলু, তিন টেবিল চামচ পাতিলেবুর রস, তিন টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মুখে ভালো করে লাগিয়ে অন্তত এক ঘণ্টা রেখে দিন, তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
৪. ৬ টেবিল চামচ টমেটো রস, ৩ টেবিল চামচ পাতিলেবুর রস, মধু এক চামচ খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটি মুখে, হাতে, গলায়, পিঠে ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে, ঠান্ডা জলে ধুয়ে ফেলুন







