ডেঙ্গি ইস্যুতে আজ জোড়া কর্মসূচি বিজেপির। শুক্রবার ডেঙ্গি ইস্যুতে পথে নামছে রাজ্য বিজেপি। একদিকে স্বাস্থ্য ভবন অভিযান ও ধর্না অবস্থানের ডাক, অপরদিকে বেহালা ট্রাম ডিপো লাগোয়া কলকাতা পুরসভার বোরো অফিসের সামনে বিক্ষোভে সামিল হবে যুব মোর্চা। মহিলা মোর্চার স্বাস্থ্য ভবন কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র। এবং ডেঙ্গি ইস্যুতে বেহালার নেতৃত্বে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ।
উল্লেখ্য, ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থ তৃণমূল সরকার। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু গেটেই তাঁদের আটকে দেয় পুলিস৷ পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, বাকবিতণ্ডা গড়ায়।
ডেঙ্গি ইস্যুতে বেহালার নেতৃত্বে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। তাঁর উবাচ, ‘হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এই অবস্থাতেও কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে রাজ্য সরকার তথা স্বাস্থ্য দফতর।’







