রাজনীতিরাজ্য

বঙ্কিমের পরিবারের সদস্য বিজেপিতে — ‘বন্দে মাতরম’ রাজনীতিতে নতুন বার্তা?

Bankim Chandra Chattopadhyay-এর পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান ঘিরে নতুন রাজনৈতিক তাৎপর্য তৈরি হয়েছে রাজ্যে।
Bhupender Yadav এবং Shamik Bhattacharya-এর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে পদ্ম পতাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে।

আরএসএস নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝেই দলীয় দফতরে ফিরে এসে সুমিত্রকে স্বাগত জানান কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব। বিজেপি সূত্রে দাবি — এই যোগদান শুধুই সাংগঠনিক নয়, প্রতীকী দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, সংসদে ‘বন্দে মাতরম’-এর রচয়িতাকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী Narendra Modi, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছিল Trinamool Congress এবং সাংসদ Sougata Roy আপত্তি তোলেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই বিতর্কের পর এবার বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকে দলে এনে বিজেপি এক প্রতীকী পাল্টা বার্তা দিতে চাইল।

নিজের বক্তব্যে সুমিত্র চট্টোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নীতি এবং যুব প্রকল্পের বাস্তব চিত্র সামনে আনতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.