আবহাওয়া

পুজোর আগেই খামখেয়ালী আবহাওয়া, উত্তর-দক্ষিণে ভিন্ন পূর্বাভাস আবহাওয়া দফতরের

আর মাত্র কিছুদিন বাকি শারদোৎসবের । কিন্তু বর্ষার রেশ এখনও কাটেনি। দক্ষিণবঙ্গের আকাশে কখনও রোদ, কখনও হঠাৎ বৃষ্টি—আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ পুজোর আবহকেও দিয়েছে অন্য ছন্দ। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

আগামী এক দিনে তাপমাত্রা বাড়তে পারে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে বাড়বে ভ্যাপসা গরম ও অস্বস্তি।শুক্রবার বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে।
উপকূলবর্তী জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কলকাতায় শুক্রবার আকাশ আংশিক মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে।বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ পর্যন্ত।

উত্তরবঙ্গের সতর্কতা

শুক্রবার আলিপুরদুয়ারে জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়ে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.