আবহাওয়া

*মঙ্গলবার রাত থেকেই পরিবর্তন আবহাওয়ার, দোলের আগেই “হাওয়া বদলের”ইঙ্গিত আলিপুরের*

হাওয়া অফিসের পূর্বাভাস মতো কলকাতা সহ একাধিক জেলায় মঙ্গলবার থেকেই শুরু হল বৃষ্টি। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেই এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুধু কলকাতাই নয় তিলোত্তমার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ও উত্তরবঙ্গে।জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তাপমাত্রা বদলের সম্ভবনা শনিবার থেকে রয়েছে বলেই জানিয়েছেন আলিপুর দপ্তর।

এদিকে বুধবার সকাল থেকেই মুখভার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে রাস্তা-ঘাট। এদিকে টানা দু’তিন দিন বৃষ্টির ফলে আগামী দু’তিন দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। এছাড়াও বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেবলে জনান আলিপুর অফিস।অন্যদিকে শুক্রবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণের উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি এলাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.