লোকসভা নির্বাচনের আগে জনপদের প্রচার চালাচ্ছেন উভয় পক্ষের প্রার্থীরা। কেউ কেউ বা করছেন একের নামে অপরের কটাক্ষ। কেউবা দিচ্ছেন পাশে থাকার বার্তা। তবে তারই মাঝে সন্দেশখালি নির্যাতিত মহিলা রেখা পাত্র ,ওরফে বসিরহাটে বিজেপি প্রার্থীকে বিস্ফোরন মন্তব্য করলেন তথাগত রায়।
বললেন,”বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হেয় করার আরো কারণ আছে। এখানে তিনোমূলের প্রার্থী শয়তান কাঠমোল্লা নুরুল হাজি ২০১০ সালে দেগঙ্গায় যে বীভৎস হিন্দুনির্যাতন চালিয়েছিল তার স্মৃতি হিন্দুদের মনে এখনো দগদগে।
হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল। আমার স্বচক্ষে দেখা, হিন্দুরা সব পালিয়ে কার্তিকপুর গ্রামে জড় হয়েছিল। মিলিটারি নামাতে হয়েছিল। এই মুলো পার্টি এখন ন্যাকা সেজে বিজেপিকে দাঙ্গাবাজ বলে!” এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।







