এর আগে বহুবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। সেই বৈঠকে কমিটির সদস্য হিসাবে থাকার কথা ছিল অভিষেকের। কিন্তু তিনি সেখানে যেতে পারেননি।এবার পুনরায় তাঁর পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচির সময়েই। আগামী ৩ অক্টোবর ফের তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।এবার তিনি মঙ্গলবার ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
আজ অভিষেক এজ টুইট বার্তায় লেখেন,”বাংলার প্রতি বঞ্চনা এবং তার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। পৃথিবীর কোনও শক্তিই পশ্চিমবঙ্গের জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্সর্গকে বাধা দিতে পারে না। আমি ২ ও ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভে যোগ দেব। পারলে আমাকে থামাও!”







