সায়ন সেন, জলপাইগুড়ি: জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার ৫০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হলো এক বনার্ধ শোভাযাত্রার মাধ্যমে। এদিন জলপাইগুড়ি শহরের সংঘ শ্রী ক্লাবের ময়দান থেকে একটি সোভাজাত্রা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। এর পর সংস্থার পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যরা। এরপর প্রদীপ প্রজ্বলন করেন সংস্থার মহিলা সদস্যরা। এর পাশাপাশি শান্তির বার্তাবহ পায়রা ছেড়ে শান্তির বার্তা প্রদান করা হয়। এদিন শোভাযাত্রার মাঝে মাঝে বিভিন্ন স্থানে বিভিন্ন নাটক পরিবেশন করেন তারা। জলপাইগুড়ির কলাকুশলী নাট্য সংস্থার পাশাপাশি সৃষ্টি মাইন থিয়েটার, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী, সংকল্প নৃত্যায়ন এর সদস্যরা এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ বিষয়ের সংস্থার সদস্য অভিজিৎ বসু জানান আজ জলপাইগুড়ি কলা কুশলী নাট্য সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ। সারা বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করব।
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close
-
মালদায় রেল লাইনের ধারে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যDecember 29, 2023







