রাজ্য

ইদের ছুটিতে বদল, নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

সরকার পরিবর্তনের পর প্রথমবার সরকারি ছুটির তালিকায় বড়সড় রদবদল করা হল। ইদ উপলক্ষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তৃণমূল সরকারের সময়ে ইদের জন্য টানা দু’দিন ছুটি দেওয়ার প্রথা চালু হয়েছিল। তবে বিজেপি ক্ষমতায় আসার পর সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরে রাজ্য সরকারি কর্মীরা ইদের জন্য মাত্র একদিনই ছুটি পাবেন।

আগের সরকারের ঘোষিত ছুটির তালিকায় ২৬ ও ২৭ মে ইদের ছুটি নির্ধারিত ছিল। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর ২৮ মে পালিত হবে ইদ। সেই কারণে শুধুমাত্র ২৮ মে-ই সরকারি ছুটি থাকবে। পূর্বের নির্দেশিকাও বাতিল করা হয়েছে। এর আগেই কেন্দ্রীয় সরকার ২৮ মে ইদের ছুটির ঘোষণা করেছিল।

শুধু বকরি ইদ নয়, তৃণমূল জমানায় সরকারি ছুটির তালিকায় একাধিক নতুন ছুটি যুক্ত হয়েছিল এবং অনেক ক্ষেত্রেই ছুটির সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। ফলে এখন প্রশ্ন উঠছে, অন্যান্য ছুটির ক্ষেত্রেও ভবিষ্যতে কোনও পরিবর্তন আনা হবে কি না।

তবে ইদ উদযাপন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে প্রশাসন। রাজ্যের সমস্ত থানাকে প্রয়োজনীয় নির্দেশও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই গরমের ছুটি সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনে শুভেন্দু সরকার। সেই ছুটির মেয়াদও বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.